অামি তখন কাতারে। ২০১৪ সালের কোরবানি ঈদের কথা। কাতার থেকে প্রথম আলোর মধ্যপ্রাচ্য সংস্করন বের হবে। সেই কাজে যাওয়া। কিন্তু ঈদের আগেরদিন শহরের কোথাও কোন গরু ছাগল ভেড়া এমনকি উটও চোখ পড়লো না। তবে কী মুসলিম দেশ কাতারে কোরবানি হয় না?আমার সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানলাম এই দেশে শহরের মধ্যে যেখানে-সেখানে পশু জবাইয়ের কোনো …
পঙ্গু হাসপাতালের বিছানায় ছটফট করা হাসান মিজবাহ এই মুহুর্তে জীবন জীবিকা বন্ধু বান্ধব স্বজনদের নিয়ে কী ভাবছে আমার জানা নেই। ছেলেটির সঙ্গে আমার সেভাবে পরিচয়ও নেই। কিন্তু গত দুদিন ধরে সেই আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। শুনলাম আজ ৩ জানুয়ারি ওর জন্মদিন। জীবনের সবচেয়ে সংকটময় জন্মদিনে হাসপাতালে বসে কী ভাবছে ছেলেটা?হাসান মিজবাহ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার। …
দুপুর থেকে মনটা বেশ খারাপ। একই সাথে প্রচণ্ড অপমানিতও বোধ করছি। আচ্ছা সাংবাদিকদের মানুষ কী ভাবে? বিশেষ করে রাজনীতিবিদরা। তাদের কী ধারনা টাকা হলেই সাংবাদিকদের কেনা যায়? মন খারাপের কারণ বলছি। গত কয়েকদিন ধরেই নির্বাচন কাভার করতে ঢাকার বাইরে আছি। নির্বাচনের নিউজ করতে গিয়ে নানা জায়গায় মেয়র প্রার্থীদের সঙ্গে কথা বলতে হচ্ছে। আজ দুপুরে তেমনি …
আবার সেই ৩ ডিসেম্বর। আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন। ২০০৮ সালের এই দিন ভোরে আমি আমার মাকে হারিয়েছি। চার বছর পেরিয়ে গেলো। জীবনে যতোদিন বেঁচে থাকবো ততোদিন প্রতি বছরের ৩ ডিসেম্বর আমার জীবনের শোকের দিন হয়ে থাকবে। দুই বছর পেরিয়ে গেলেও আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হয় আমার মা নেই। মনে হয়, ঢাকা ছেড়ে বাসায় …
বুয়েট থেকে পাস করা ইঞ্জিনিয়ার কিংবা মেডিকেল থেকে পাস করা ডাক্তারের চেয়েও আরবি কিংবা উর্দু বিষয়ে পড়ে মুখস্থ করে বিসিএস ক্যাডার হওয়া আমলার দাম যে রাষ্ট্রে বেশি সেখানে মেধাবীরা থাকবে কেন? একই কথা বলা যায় যে কোন সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা প্রকৌশলী কিংবা কৃষি বিষয়ক লেখাপড়া করা ছেলেমেয়েদের ক্ষেত্রে। কারিগরী পেশার এইসব ছেলেমেয়ে কেন দেশ …

