আমার ভাবনা

শ্রীলঙ্কা ও পাকিস্তানের দুরাবস্থা !

শরিফুল হাসান শ্রীলঙ্কা ও পাকিস্তানের দিকে তাকান। রাজনীতিতে সামরিক বাহিনীর অতি নিয়ন্ত্রণ থাকলে কী হয় দেখুন পাকিস্তানে। দেশটির ৭৫ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী তাঁর পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। পাকিস্তানের দুরাবস্থা এই বার্তাই দেয় যে রাজনীতির নিয়ন্ত্রণ অন্য কারো হাতে যাওয়া উচিত নয়। অন্যদিকে শ্রীলঙ্কায় দেখুন। এক দশক আগেও শ্রীলঙ্কার অর্থনীতি ফুলে-ফেঁপে উঠছিল। আসছিল …

প্রবাসী ভাইবোনদের জন‍্য সুখবর!

শরিফুল হাসান বিদেশগামী ও প্রবাসী ভাইবোনদের জন‍্য সুখবর! এখন থেকে বিদেশ যাওয়ার আগে বা ঢাকায় ফেরার পর থাকার প্রয়োজন হলে মাত্র ২০০ টাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই সরকারি বঙ্গবন্ধু ওয়েজ আর্নাস সেন্টারে রাতযাপন করতে পারবেন। এয়ারপোর্ট থেকে এই সেন্টারে যাওয়ার জন্য সব সময় গাড়ি অবস্থা থাকবে। সেন্টারের সেফ লকারে লাগেজসহ মূল্যবান মালামাল সংরক্ষণের ব্যবস্থা থাকবে। …

ছয় বছরে পদার্পণ!

শরিফুল হাসান ২০১৭ সালের আজকের দিনে আমার একযুগের কর্মস্থল, ভালোবাসার প্রতিষ্ঠান প্রথম আলো ছেড়ে পৃ‌থিবীর সবচেয়ে বড় বেসরকা‌রি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন পোগ্রাম হেড হিসেবে যোগ দিয়েছিলাম। ১৬ জুলাই, ২০১৭ থেকে ১৬ জুলাই ২০২২। দেখতে দেখতে পাঁচ পেরিয়ে আজ ছয় বছরে পদার্পন। অথচ মনে হয় এই তো সেদিন ছাড়লাম প্রথম আলো। কেমন ছিল গত পাঁচ বছরের …

ব্র্যাকের ৫০ বছর পুর্তি !

শরিফুল হাসান আমার দুই পাশে যে দুজন মানুষকে দেখছেন তাদের গল্প আপনাদের মুগ্ধ করবে। দুজনেই মানুষের জন্য দারুণভাবে কাজ করে যাচ্ছেন। নয়ন ভাই ও ফাইরুজ আপা। দুইজনের সঙ্গেই আমার প্রথম যোগাযোগটা হয়েছিল সাংবাদিকতার সুবাদে। একজনের সঙ্গে একযুগেরও বেশি সময় আগে, আরেকজনের সঙ্গে আটবছর আগে। সৌভাগ্যবশত এই দুজনেই এখন আবার কাজের সূত্রে আমার সঙ্গে ঘনিষ্ঠ। একজন …

ট্রেনের ভোগান্তি দুর্ভোগ

শরিফুল হাসান বাংলাদেশের নাগরিক হওয়া মানে প্রতি পদে পদে ভোগান্তি দুর্ভোগ। মাঝে মধ্যে ভীষণ হতাশ লাগে! আজ সকালের কথা বলি। চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার ট্রেনের টিকিট লাগবে ১৯ তারিখের। এই দেশে একটা ট্রেনের টিকিট পাওয়াটাও কতোটা ভোগান্তির বলে বোঝানো যাবে না। আপনি বেশিরভাগ সময় শুনবেন টিকিট নেই। টিকিট টাকার একটা এপস আছে কিন্তু সেখানে বলবে …