বাবুরহাটে ঈদের গন্ধ শরিফুল হাসান যত দূর চোখ যায় শুধু জামাকাপড়ের দোকান। কেউ কিনছেন। কেউ বেচছেন। অলিগলি, রাস্তায়, ট্রাকে কাপড়ের গাঁট। বাতাসে নতুন কাপড়ের গন্ধ। বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরে এ দৃশ্য চোখে পড়ল। নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নে অবস্থিত এই হাটটি ঢাকা থেকে …
শরিফুল হাসান ভারতের জয়পুর থেকে রুবিনাকে মাত্র ছয় বছর বয়সে পাচার করা হয়েছিল। ট্রেন, বাস, এরপর লঞ্চে করে আনা হয় বাংলাদেশের মাদারীপুর জেলায়। তাঁকে গৃহকর্মীর কাজ করতে হয়েছে অনেক বাড়িতে। ১০ বছর ধরে কাজ করছেন ঢাকায়। একপর্যায়ে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এক তরুণের সঙ্গে। পালিয়ে গিয়ে বিয়ে করেছেন তাঁকে। আর যাঁর বাড়িতে কাজ করতেন, তিনি …
পানি ছাড়া দুর্বিষহ জীবন শরিফুল হাসান ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোড এলাকায় সাত দিন ধরে পানি নেই। সেখানকার বাসিন্দা মেজবাউল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘পানি ছাড়া এত দিন কী করে জীবন চলে, তা–ও এই রোজায়; সেটা কি ওয়াসা বোঝে?’একই এলাকার আরেক বাসিন্দা প্রথম আলোকে বললেন, বাথরুম করে পরিষ্কার হবেন, সেই পানিটুকুও …
রোজার আগে সরগরম বাজার শরিফুল হাসান আপডেট: ২৭ মে ২০১৭, ০৮: ৪৮ পাড়ার মুদির দোকান থেকে আরম্ভ করে সুপারশপ—সর্বত্রই ক্রেতাদের ভিড়। দম ফেলার ফুরসত নেই দোকানিদের। লোকজন আসছেন, কিনছেন। তবে তাঁদের ব্যাগে আজ ছোলা, ডাল, খেজুর, মুড়ি, চিনি, শসা, লেবু—এসব পণ্যই বেশি। হবেই-বা না কেন! কাল রোববার থেকে যে শুরু হচ্ছে মাহে রমজান।গতকাল শুক্রবার রাজধানীর …
ফুটপাত দখল, চাঁদাবাজি, মাদক, মশা শরিফুল হাসান সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে দুই বছর। অনেক স্থানে উন্নয়ন হয়েছে। আবার কোথাও কিছুই হয়নি। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে ওয়ার্ডের চালচিত্র শাহবাগের ফুটপাতজুড়ে ফুলের দোকান। আজিজ সুপার মার্কেটের পশ্চিমের ফুটপাতে রিকশা-ভ্যানের গ্যারেজ। পরীবাগের ফুটপাতে টাইলসের দোকান। সাধারণ মানুষের হাঁটার জায়গা নেই বললেই চলে। কেবল ফুটপাতই নয়, …





