রিপোর্টিং

সিটি করপোরেশন নির্বাচন

বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা শরিফুল হাসান  সেলিনা হায়াত আইভী বন্দরে। শামীম ওসমান সিদ্ধিরগঞ্জে।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আলোচিত এই দুই মেয়র প্রার্থী গতকাল মঙ্গলবার সারা দিন ব্যস্ত ছিলেন জনসংযোগে। ছুটেছেন ভোটারদের বাড়ি বাড়ি; চেয়েছেন ভোট।তবে শেষ পর্যন্ত কে পাচ্ছেন দলীয় সমর্থন—আইভী না শামীম ওসমান? নাকি কেউ সমর্থন পাবেন না। তাহলে কি আওয়ামী লীগের দুই প্রার্থীই …

দেশেই ধুঁকে মরছে সেই বিশ্বভ্রমণকারীর স্বপ্ন

শরিফুল হাসান শেষ পর্যন্ত বাংলাদেশের ‘কঠোর আইন’ আর ‘মহান আমলাতন্ত্রের’ হাতে মৃত্যু হতে যাচ্ছে একটি স্বপ্নের। মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার সালাউদ্দিনের বিশ্বভ্রমণের স্বপ্নের। এক বছর ধরে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ছোটাছুটি করেছেন তাঁর বিশ্বভ্রমণের বাহন গাড়িটি চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করাতে, কিন্তু পারেননি। উল্টো এত দিন গাড়িটি বন্দরে থাকায় তাঁকে এখন সাড়ে সাত লাখ …

শামীমের বিরুদ্ধে সন্ত্রাসের মামলা বেশি, তৈমুরের সব দুর্নীতির

শরিফুল হাসান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আলোচিত তিনজন প্রার্থীর মধ্যে সেলিনা হায়াত আইভী ছাড়া বাকি দুজনের বিরুদ্ধেই রয়েছে সন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা ও দুর্নীতির অভিযোগ। এসব অভিযোগে তাঁদের বিরুদ্ধে রয়েছে বেশ কিছু মামলা। এর মধ্যে শামীম ওসমানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ১৭টি মামলা হয়েছে। এসব মামলার বেশির ভাগই সন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে দায়ের হয়েছে। তবে বর্তমানে তাঁর …

আ.লীগের দুই ও বিএনপির এক প্রার্থী আলোচনায়

পিছু হটবেন না আইভী শরিফুল হাসান শামীম ওসমান, নাকি সেলিনা হায়াত আইভী? শেষ পর্যন্ত মেয়র হিসেবে কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন? একজন দলের সমর্থন পেলে অপরজন কি সরে দাঁড়াবেন?নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে সাধারণ ভোটার ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে এসব প্রশ্ন বারবার ঘুরেফিরে আসছে। গতকাল রোববার শেষ দিনে দুই প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন।জেলা …

মোজাম্বিকে আটক ৪২ বাংলাদেশি, তানজানিয়ায় ৫

অবৈধ পথে দক্ষিণ আফ্রিকা শরিফুল হাসান আফ্রিকার দেশ মোজাম্বিক হয়ে সড়কপথে দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ৪২ জন বাংলাদেশি। দেড় মাস ধরে তাঁরা মোজাম্বিকের একটি পুলিশ ক্যাম্পে বন্দী। একইভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের অপেক্ষায় এখন তানজানিয়ায় আটকা পড়ে আছেন পাঁচজন বাংলাদেশি। খাবারের অভাবে চরম কষ্টে আছেন তাঁরাও। সড়কপথে দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে এ বছরের শুরুতে …