রিপোর্টিং

টাকা পেতে ঘুষ দাবির অভিযোগ

লিবিয়াফেরত কর্মীদের বকেয়া পাঠিয়েছে চীনা প্রতিষ্ঠান শরিফুল হাসান লিবিয়ার একটি চীনা নির্মাণপ্রতিষ্ঠান বাংলাদেশে ফেরত আসা তার কর্মীদের দুই মাসের বকেয়া বেতন ঢাকায় পাঠিয়েছে। ওই কর্মীদের এই টাকা শিগগিরই দেওয়া হবে বলে জানা গেছে।বকেয়া বেতন পাওয়ার খবরে আনন্দিত ওই কর্মীরা অভিযোগ করেছেন, লিবিয়ায় ওই প্রতিষ্ঠানে কর্মরত তাঁদের তদারককারী বাংলাদেশি কর্মকর্তা এ জন্য ঘুষ দাবি করছেন। তবে …

শহীদ যোদ্ধাদের ৫৭১টি কবর সংরক্ষণ হচ্ছে

শরিফুল হাসান যুদ্ধক্ষেত্রে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। চার দশক ধরে এই কবরগুলো অযত্ন-অবহেলায় পড়ে ছিল।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৫৭১টি কবর সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে দুজন বীরশ্রেষ্ঠর কবরও থাকছে। সাত বীরশ্রেষ্ঠর মধ্যে এত দিন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও মুন্সী আব্দুর রউফের কবর সংরক্ষিত ছিল না। শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা …

বিএনপির কৌশল দেখে প্রার্থী ঠিক করবে আ.লীগ

শরিফুল হাসান ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন হবে আগামী মে মাসের শেষার্ধে। এখনো প্রায় দুই মাস বাকি।এরই মধ্যে মেয়র পদে প্রার্থী বাছাই নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দলগুলোতে তৎপরতা শুরু হয়েছে। আওয়ামী লীগ ও ১৪ দলের সমর্থিত প্রার্থী হিসেবে অনেকে প্রচার-জনসংযোগও চালিয়ে যাচ্ছেন।‘নির্দলীয়’ এই স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর পক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনয়নের …

বছরের প্রথম দুই মাসে জনশক্তি রপ্তানি লাখ ছাড়িয়েছে

শরিফুল হাসান জনশক্তি রপ্তানি ও বৈদেশিক অর্থপ্রবাহ (রেমিট্যান্স) চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রেকর্ড ছাড়িয়েছে। এ সময়ে মোট এক লাখ ২৮ হাজার ১৭৯ জন কর্মী বিদেশে গেছেন এবং ১৯ হাজার ২০৯ কোটি টাকা (২৩৫ কোটি মার্কিন ডলার) রেমিট্যান্স এসেছে।বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে এসব তথ্য জানা …

বিশ্ববিদ্যালয়ে খুন হয়, সাজা হয় না

শরিফুল হাসান নির্বাচনী ইশতেহারে শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত রাখার ঘোষণা ছিল আওয়ামী লীগের। বাস্তবতা হলো, মহাজোট সরকারের গত তিন বছরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অভ্যন্তরীণ কোন্দল ও প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১৮ জন ছাত্র।সর্বশেষ গত শুক্রবার ছাত্রলীগের হামলায় মারা গেলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্র আবদুল আজিজ খান। ক্যাম্পাস ও হলে আধিপত্য প্রতিষ্ঠা, টেন্ডারবাজি নিয়ন্ত্রণের মতো …