রিপোর্টিং

মানব পাচারে সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

শরিফুল হাসান মানব পাচারের দিক থেকে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ মনে করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ বছরের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশকে মানব পাচারের মাত্রার বিচারে দ্বিতীয় সারির পর্যবেক্ষণ তালিকায় রাখা হয়েছে। বাংলাদেশ গত বছরও একই তালিকায় ছিল। আগামী বছর তৃতীয় সারিতে নেমে এলে সর্বোচ্চ ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা রয়েছে। এতে অর্থনৈতিক, বাণিজ্যিকসহ অন্য সব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা …

স্বাস্থ্য ক্যাডারে দেড় হাজার পদ শূন্য

নিয়োগ পাচ্ছেন না ৪৮০ চিকিৎসক শরিফুল হাসান অস্থায়ীভাবে (অ্যাডহক) সাড়ে তিন হাজার এবং ২৮তম বিসিএসের মাধ্যমে ৮০০ জনের নিয়োগ দেওয়ার পরও দেশে চিকিৎসকের দেড় হাজার পদ শূন্য আছে। অথচ ‘পদ নেই’ বলে ২৮তম বিসিএসে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৪৮০ জন চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দিচ্ছে না সরকার। অন্যদিকে নতুন কোটা সংরক্ষণ পদ্ধতির কারণে শূন্য রাখতে হচ্ছে স্বাস্থ্য …

২১৯০ জন নিয়োগ পাচ্ছেন, বাকিরা নন-ক্যাডারে

শরিফুল হাসান ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ দুই হাজার ১৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। তাঁদের মধ্যে পুরুষ এক হাজার ৫২০ জন এবং মহিলা ৬৭০ জন। ফলাফল জানতে এখানে ক্লিক করুনগতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ পরীক্ষায় মোট পাঁচ হাজার ১০৫ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। পিএসসি সূত্র জানায়, …

তর্ক থাকার পরামর্শ

পর্যটন ভিসা মালয়েশিয়ায় চাকরির নিশ্চয়তা দেয় না শরিফুল হাসান প্রতারণার মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো আবারও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন জনশক্তি রপ্তানিতে জড়িত ব্যক্তিরা। মালয়েশিয়া সরকার তাদের দেশে ভিসা ছাড়াই বাংলাদেশিদের ভ্রমণের সুযোগ দেওয়ার কারণেই এই আশঙ্কা। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ও সমস্যাটি নিয়ে উদ্বিগ্ন। তাই সমস্যা সমাধানে অভিবাসন পুলিশকে সতর্ক হতে …

এভারেস্ট থেকে দেশের মাটিতে মুসা

শরিফুল হাসান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বিশ্রামকক্ষে বসে আছেন বিলকিস বেগম। এভারেস্ট জয় করে তাঁর ছেলে আজ ঘরে ফিরছেন। মুখে আনন্দের হাসি, কিন্তু চোখ দুটো ছলছল। একই অবস্থা বাবা আনসার আলীরও।মা-বাবার পাশাপাশি মুসার প্রতীক্ষায় গতকাল দুপুর থেকে বিমানবন্দরে জড়ো হন প্রধানমন্ত্রীর প্রতিনিধি, মুসার নর্থ আলপাইন ক্লাবের সদস্য-শুভানুধ্যায়ী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ। বিমানবন্দরের বাইরে কয়েক হাজার …