শরিফুল হাসান ব্যালট পেপার না পৌঁছানোয় দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ৫ জানুয়ারি গাইবান্ধার অন্তত ১৫০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু করা যায়নি। এ ছাড়া পুড়িয়ে দেওয়া হয়েছিল অর্ধশত কেন্দ্র। ফলে গাইবান্ধা-১, ৩ ও ৪ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছিল। স্থগিত হওয়া এই তিন আসনের ২০৬টি কেন্দ্রে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হবে।এবার চিত্র একেবারে উল্টো। …
ক্ষুব্ধ প্রার্থীরা দায়ী করছেন প্রশাসনকে শরিফুল হাসান দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭ আসনের ১৮ হাজার ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এর মধ্যে ২১০টিই গাইবান্ধার চারটি আসনের, যার ২০০টিই তিনটি আসনের। সারা দেশের যে আটটি আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে, এর মধ্যে ওই তিন আসনও রয়েছে।ওই তিন আসনের ক্ষুব্ধ প্রার্থীরা এ জন্য …
শরিফুল হাসান রাত পোহালেই দশম জাতীয় সংসদ নির্বাচন। গাইবান্ধা জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতেই ভোট গ্রহণ হবে। সাম্প্রতিক সময়ে এই জেলায় জামায়াত-শিবির তাণ্ডব চালিয়েছে। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নির্বাচন প্রতিহতের আহ্বান এবং অবরোধ-হরতালের মধ্যেই এই নির্বাচন হতে যাচ্ছে।ফলে সাধারণ মানুষ আতঙ্কিত। তাই ভোট চাওয়ার চেয়েও প্রার্থীরা এবং আওয়ামী লীগের নেতারা ভোটারদের বেশি উদ্বুদ্ধ করেছেন ভোটকেন্দ্রে …
বিপন্ন সাংবাদিক পরিবার শরিফুল হাসান লালমনিরহাটের এক সাংবাদিক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ২৩টি মামলা করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তিন বছর ধরে ওই সাংবাদিক নিজের বাড়িতে যেতে পারছেন না। পরিবারের সদস্যসহ নিকটাত্মীয়রা একাধিকবার গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন।হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার …
জামায়াত-আ.লীগ একাকার! শরিফুল হাসান লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সোহেল রানা। পাটগ্রামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যাসহ সাম্প্রতিক সহিংসতার ঘটনায় করা আটটি মামলার অন্যতম আসামি হলেও তিনি গ্রেপ্তার হননি।সোহেল রানার চাচা আবু তালেব পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তিনি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেনের ঘনিষ্ঠ …





