লেখা: শরিফুল হাসান সুরম্য ও বহুতল একটি ভবনের সামনে উচ্ছ্বসিত মানুষ। কয়েকজনের হাতে পতাকা। মহান মুক্তিযুদ্ধের বিজয় মুহূর্তের ছবিটি দেখলেই বোঝা যায়, এটি সে সময়ের ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেল। ফেসবুকে ঢাকার পুরোনো ছবির পেজ ‘ঢাকা: ফোর হানড্রেড ইয়ারস হিস্টোরি ইন ফটোগ্রাফি’র সূত্র ধরে ছবিটি পাওয়া গেল।মুক্তিযুদ্ধের সঙ্গে এই হোটেলটির নাম ওতপ্রোতভাবে জড়িত। এটি বাংলাদেশের প্রথম …
শরিফুল হাসান নদীর তীরে অনন্যসুন্দর একটি মসজিদ। নিচে বইঠাসহ দুটি নৌকা। একটির পাটাতনে বসে গল্প করছেন কয়েকজন। ঢাকা: ফোর ইয়ারস হিস্ট্রি ইন ফটোগ্রাফসহ বাংলাদেশের পুরোনো ছবির কয়েকটি সাইটে গ্রামীণ পরিবেশের এমন একটি ছবি পাওয়া গেল। তাতে বলা হচ্ছে বুড়িগঙ্গাতীরে আমীর উদ্দিন দারোগা মসজিদের ছবিটি ১৯১২ সালের। ইতিহাসবিদ মুনতাসীর মামুনের ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী বইটিতেও এই …
শরিফুল হাসান রমনা রেসকোর্স ময়দানের ১৮৯০ সালের একটি পুরোনো ছবি পাওয়া গেল ব্রিটিশ লাইব্রেরির ওয়েবসাইটসহ ঢাকার পুরোনো ছবির অনেকগুলো সাইটে। ঢাকাবিষয়ক কয়েকটি বইয়েও ছবিটি আছে। অবশ্য রমনা রেসকোর্স বললে এই প্রজন্মের অনেকে জায়গাটি খুঁজে না-ও পেতে পারেন। ব্রিটিশ আমলে প্রতি রোববার এখানে বৈধ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। তবে এখন সোহরাওয়ার্দী উদ্যান নামেই সবাই জায়গাটি চেনে। …
শরিফুল হাসান রাজপ্রাসাদের মতো দেখতে অসাধারণ স্থাপত্যের একটি দোতলা ভবন। সামনের বাগানে দুটি শিশু। ঢাকার ৪০০ বছরের আলোকচিত্র নিয়ে ফেসবুকে সক্রিয় একটি পাতায় ১৯৩০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য (১৯২৬-১৯৩৪) অধ্যাপক জর্জ হ্যারি ল্যাংলির সময়ের এই ছবি পাওয়া গেল। ছবির সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি …
নতুন নতুন পর্যটনকেন্দ্র চেনাচ্ছেন তরুণেরা শরিফুল হাসান সিলেটের বিছনাকান্দি কিংবা রাতারগুলের কথা পাঁচ-ছয় বছর আগেও খুব বেশি লোকে জানত না। একইভাবে অপরিচিত ছিল চট্টগ্রামের মিরসরাইয়ের খইয়াছড়া কিংবা শ্রীমঙ্গলের হামহাম ঝরনা। বান্দরবানের রোয়াংছড়ি তিনাপ সাইতার কিংবা রাঙামাটির ধুপপানি ঝরনার কথাও কি খুব বেশি লোকে জানত! কিন্তু এই জায়গাগুলোই এখন তরুণদের বেড়ানোর প্রধান জায়গা।তরুণেরা দল বেঁধে এখন …





