তারুণ্য

নার্সিং পড়ে আইইউবিএটির শিক্ষার্থীরা বিপাকে

শরিফুল হাসান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বলছে, তাদের অনুমোদন নেই। বাংলাদেশ নার্সিং কাউন্সিল (বিএনসি) বলছে, তাদের শর্ত মানা হচ্ছে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়টি বলছে, তাদের সবকিছুই ঠিক আছে। এই তিনের বেড়াজালে চরম বিপাকে পড়েছেন বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের নার্সিং কোর্সের শিক্ষার্থীরা।ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) নামের ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁরা এখন চরম অনিশ্চয়তায় …

৩৩তম বিসিএস নিয়ে কারিগরি জটিলতা

পরীক্ষা দিতে পারছেন না সাড়ে ১১ হাজার প্রার্থী শরিফুল হাসান কারিগরি ত্রুটির কারণে ৩৩তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র জমাদান-প্রক্রিয়া শেষ করতে পারেননি অন্তত ২০ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে সাড়ে ১১ হাজার পরীক্ষার্থী নির্ধারিত সময়ে আবেদন করলেও টেলিটকে টাকা জমা দিতে ব্যর্থ হয়েছেন। এ জন্য তাঁরা পরীক্ষা দিতে পারবেন না।বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) মতো গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার …

বিশ্ববিদ্যালয়ে খুন হয়, সাজা হয় না

শরিফুল হাসান নির্বাচনী ইশতেহারে শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত রাখার ঘোষণা ছিল আওয়ামী লীগের। বাস্তবতা হলো, মহাজোট সরকারের গত তিন বছরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অভ্যন্তরীণ কোন্দল ও প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১৮ জন ছাত্র।সর্বশেষ গত শুক্রবার ছাত্রলীগের হামলায় মারা গেলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্র আবদুল আজিজ খান। ক্যাম্পাস ও হলে আধিপত্য প্রতিষ্ঠা, টেন্ডারবাজি নিয়ন্ত্রণের মতো …

মুক্তিযোদ্ধার সন্তানদের আপত্তি

বিশেষ বিসিএস হচ্ছে, নিয়োগ হবে কেবল কারিগরি ক্যাডারে শরিফুল হাসান মুক্তিযোদ্ধার সন্তান ও পোষ্যসহ বিভিন্ন কোটার জন্য একটি বিশেষ বিসিএস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিশেষ এই বিসিএসের মাধ্যমে কেবল টেকনিক্যাল ক্যাডারেই লোক নেওয়া হবে বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা।আওয়ামী লীগ সরকারের গত আমলের শেষে ২৩তম বিসিএসের মাধ্যমে সর্বশেষ …

আঙিনায় আশ্রয় নিলেন তারেক

শরিফুল হাসান  ঢাকা-মাওয়া-কাওরাকান্দি হয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রাম। চেনা পথ। এই পথেই অসংখ্যবার ঢাকা থেকে বাড়ি ফিরেছেন তারেক মাসুদ। গতকাল বুধবারও এই পথেই ঢাকা থেকে মা, ভাইবোন, স্বজনদের সঙ্গে বাড়ি ফিরলেন। পার্থক্য শুধু—তিনি বেঁচে নেই; ফিরেছেন লাশ হয়ে।নানা রকম ফুলগাছের সন্নিবেশের জন্য বাড়ির উঠানটা খুব পছন্দ ছিল তারেকের। স্ত্রী ক্যাথরিন মাসুদও তাই ঠিক করলেন, …