ছবি/ভিডিও/অডিও

শহীদলিপির নির্মাতাকে শ্রদ্ধা

শরিফুল হাসান ১৯৮৫ সালে এই বাংলার লোকজন কম্পিউটার চিনতেন কী না বা চিনলেও কয়জন চিনতেন, সেটি নিয়ে রীতিমত গবেষণা হতে পারে। অথচ সেই সময়েই কম্পিউটারে প্রথম বাংলা লেখার সফটওয়্যার ‘শহীদলিপি’ তৈরি করেন এক বাংলাদেশি। ১৯৮৫ সালের ২৫ জানুয়ারি নিজের উদ্ভাবিত সেই বাংলা ফন্ট শহীদলিপি দিয়ে মাকে প্রথম চিঠি লিখেছিলেন মানুষটি।‌ পরে শহীদলিপি ব্যবহার করে তারকালোক …

চলুন জীবনের চাপের গ্লাসটা নামিয়ে রাখি

শরিফুল হাসান মনোবিজ্ঞানী তাজুল ইসলাম যখন অর্ধেক পানির একটা গ্লাস নিয়ে সবার সামনে এলেন উপস্থিত বেশিরভাগ মানুষই মনে মনে হাসলেন। বেদনা, অসহায়ত্ব কিংবা জীবনের প্রচণ্ড চাপ কীভাবে সামলাতে হয় সেই বিষয়ে আজ দেশের প্রতিষ্ঠিত কিছু মানুষের সঙ্গে কথা বলতে এসেছেন এই মনোবিজ্ঞানী। সরকারি-বেসরকারি নানা চাকুরিজীবী, ব্যাংকার, প্রকৌশলী, ডাক্তার, সাংবাদিক, বিচারকসহ নানা পেশার মানুষ আজকের শ্রোতা। …

২৫ মার্চের গণহত্যার সন্ধানে

শরিফুল হাসান সাংবাদিক হিসেবে ১৯৭১ সালের গণহত্যা নিয়ে অনুসন্ধান করতে গিয়ে আমি শিউরে উঠেছি বারবার। ২৫ মার্চ রাতে পাক হানাদার বাহিনী যে নৃশংস গণহত্যা চালিয়েছিল পৃথিবীর ইতিহাসে এমন বর্বরতার আর ঘটেনি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে নির্বিচারে গণহত্যার ঘটনা বিরল। আমরা প্রায়ই বলি বাঙালির গৌরবের ইতিহাস ১৯৭১। তবে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস নিয়ে …

আর কত শত কুলসুমের মৃত্যুতে হুশ ফিরবে আমাদের?

প্রাথমিক শিক্ষা সনদ অনুযায়ী উম্মে কুলসুমের বয়স ১৪ বছর। সৌদি আরবে গৃহকর্মী হিসেবে পাঠাতে হলে নূন্যতম ২৫ বছর বয়স হতে হয়। তাই পাসপোর্টে মিথ্যা তথ্য দিয়ে তার বয়স ২৫ করা হয়েছিল। দেড় বছর পরই লাশ হয়ে পরিবারের কাছে ফিরেছে মেয়েটি। গত ৯ আগস্ট সৌদি আরবের কিং ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১২ সেপ্টেম্বর …

প্রবাসীদের প্রতি এই অনাচার বন্ধ হোক

বিদেশে গেলে ভাগ্য বদলাবে, আয় হবে লাখ লাখ টাকা- এমন সব স্বপ্নে তারা ভিয়েতনামে গিয়েছিলেন। বিদেশে যাওয়ার জন্য যত নিয়ম-কানুন আছে সব প্রক্রিয়া শেষ করে সরকারি প্রতিষ্ঠান জনশক্তি, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে তারা গিয়েছিলেন। কিন্তু এরপরেই শুরু হলো স্বপ্নভঙ্গ। কাঙ্ক্ষিত চাকরি পেলেন না। বেতন নেই। বিক্রি করে দেওয়া হলো দালালদের কাছে। চলল …