শরিফুল হাসান রাজধানীর কাপ্তানবাজারের খোদাবক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন অতীত। স্কুলটি বন্ধ করে দিয়ে ছাগলের হাট আর পশু জবাইখানা বানানো হয়েছে। স্কুলের সরকারি জমিও প্রভাবশালী ব্যক্তিদের দখলে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।রাজধানীর অন্তত ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতকোটি টাকার সরকারি জমি এখন বেদখলে। বিদ্যালয়ের জমিতে ভবন, দোকান, ঘর এমনকি বস্তি পর্যন্ত তুলে ভাড়া দেওয়া হয়েছে।আবার …
শরিফুল হাসান স্বপন একজন দৃষ্টিপ্রতিবন্ধী। শারীরিক এই প্রতিবন্ধিত্ব দমিয়ে রাখতে পারেনি তাঁকে। জীবনযুদ্ধে জেতার চেষ্টা করে অনেক দূর এগিয়েছেনও। আমলাতান্ত্রিকতা তাঁকে স্বপ্নের শেষ সিঁড়িটার গোড়ায় পা রাখতে দিল না। আদালতে লড়ে সরকারি কর্মকমিশনের (পিএসসি) বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার মতো অসম্ভবকে সম্ভব করেছিলেন শরীয়তপুরের স্বপন চৌকিদার। কিন্তু ৩৩তম বিসিএসের দুটি লিখিত পরীক্ষা দেওয়ার পর শ্রুতলেখক পরিবর্তনের …
শরিফুল হাসান প্রতিষ্ঠানটিতে জনবলের সংকট তীব্র। দীর্ঘ ১৭ বছর পর লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরপর নিয়মমাফিক লিখিত ও মৌখিক পরীক্ষা হয়। চূড়ান্ত ফল প্রকাশের পর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি যাচাইও শেষ হয়। কিন্তু উত্তীর্ণ ব্যক্তিরা যখন চাকরিতে যোগদানের জন্য অপেক্ষা করছিলেন, তখনই বাধে বিপত্তি। শুরু হলো নিয়োগের প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা। বাংলাদেশ মহাকাশ …
শরিফুল হাসান আগুনে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেন বলেছেন, তিনি কোথাও পালিয়ে যাননি। তবে আগুনে পুড়ে ১১১ জনের মৃত্যুর দায় চাপালেন তিনি তাঁর প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার ওপর।প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন, আগুন লাগার পর শ্রমিকেরা যখন বের হতে চাইছিলেন, তখন কয়েকজন কর্মকর্তা তাঁদের বাধা দেন বলে অনেকের বক্তব্যে এসেছে। এ কারণেই এত …
শরিফুল হাসান বাংলাদেশের একটি বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে স্বাস্থ্যসেবার নামে প্রায় ১৩ কোটি টাকা (প্রায় ১৯ লাখ ডলার) আত্মসাতের অভিযোগ তুলেছে আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফান্ড। পদক্ষেপ মানবিক কেন্দ্র নামের ওই এনজিওর বিরুদ্ধে ভুয়া ব্যাংক হিসাব দেওয়া এবং কাগজপত্র জালিয়াতিরও অভিযোগ তোলা হয়েছে।গ্লোবাল ফান্ডের মহাপরিদশর্কের কার্যালয় (অফিস অব দি ইন্সপেক্টর জেনারেল—ওআইজি) দীর্ঘ তদন্ত শেষে গত জুলাই …





