কষ্ট

Spread the love

সব মানুষের বুকের ভেতর হরেক রকম কষ্ট থাকে
মানুষ হয়ে জন্ম নিলে বুকের ভেতর কষ্ট বাড়ে।
কারো কষ্ট জমে হিমালয়, কারো কষ্ট নীলগিরি
কারো কষ্ট ছোট্ট টিলা, একছুটেই যায় পেরিয়ে।

মানুষ হলেই কষ্ট জমে, কষ্ট শোনার কেউ কী আছে?
কষ্ট মানেই মায়ের কাছে, কষ্ট মানেই বাবা আছে
কেউবা কষ্ট ভাগ করে নেয় বন্ধু কিংবা প্রিয়র সাথে।
কারোবা কষ্ট কাব্য হয়, যত্নে লেখা ডায়েরিতে।

মানুষ হলেই কষ্ট জমে, বুকের ভেতর কষ্ট থাকে
তাই তো আমি কষ্ট শুনি সবার জন্য ডায়েরি হয়ে।
তোমরা থাকো গোমড়ামুখে, বোঝাও শুধু কষ্ট আছে
আমি কিন্তু সদাই হাসি, তোমরা শুধু দাও ছড়িয়ে।

মানুষ হলেই কষ্ট জমে, বুকের ভেতর কষ্ট বাড়ে
আমার কষ্ট কেউ জানে না, লালন করি সঙ্গোপনে।  

Leave a Reply

Your email address will not be published.