শরিফুল হাসান
৩-১ গোলে শিরোপা জিতলো বাংলাদেশ! কী দুর্দান্ত ফুটবল! এই মেয়েদের বিরাট সংবর্ধনা দেয়া হোক! ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে তারা আসুক এই শহরে! কী দুর্দান্ত খেলা! কী আত্মবিশ্বাস! এই মেয়েরা মন জয় করেছে। ভালোবাসা সাবিনা, সিরাত, ঋতুপর্ণা ও রূপন চাকমা, কৃষ্ণা, শামসুন নাহার, মাসুরাদের জন্য। অভিনন্দন কোচ রাব্বানী। জয় বাংলা!
‘ফাইনালে যে এগার জনের যোদ্ধাদল মাঠে তাদের অনেকে এই পর্যন্ত এসেছে বাবাকে হারিয়ে, মায়ের শেষ সম্বল নিয়ে, বোনের অলংকার বিক্রি করে, অনেকে পরিবারের একমাত্র আয়ের অবলম্বন হয়ে। আমরা জীবনযুদ্ধেই লড়ে অভ্যস্ত। শেষ মিনিট পর্যন্ত লড়ে যাব। আমরা আমাদের চেষ্টায় কোনো ত্রুটি রাখব না’। বাংলাদেশের ফুটবলার সানজিদা আক্তারের এই কথাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের মেয়েরা আসলেই তাদের চেষ্টায় কোন ত্রুটি রাখেনি। বিনিময়ে এই রাষ্ট্র যেন এবার তাদের কিছু দেয়। না, কোটি কোটি টাকা দিতে হবে না কিন্তু একেকটা পরিবার যে জায়গা থেকে এসেছে, দারিদ্র্যের বিরুদ্ধে যে লড়াই তাতে অন্তত একটা ছোট্ট ঘর আর জীবন চলার জন্য মোটামুটি একটা টাকা বা বেতন যেন তারা পান! এদের অনেকের বাড়িঘরের যে দশা তাতে আশ্রয়ণ প্রকল্পের মতো অল্প টাকা দিয়ে এদের একটা থাকার জায়গা তো করে দেয়া যেতেই পারে। আর মেয়েরা খেলার বিনিময়ে মে বেতন পান সেই টাকা খুব নগণ্য। আশা করছি শুধু ছাদখোলা বাসে করে সংবর্ধনা দিয়েই রাষ্ট্র তার দায়িত্ব শেষ করবে না বরং তাদের সবার দায়িত্ব নেবে। কারণ এরা দেশের জন্য কিছু করতে নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। আমরা যেন কিঞ্চিত হলেও তাদের পাশে থাকি!
বাংলাদেশ আন্তর্জাতিক কোন সিরিজ জিতেছে এবং বিজয়ী দলকে দেশবাসী সংবর্ধনা দিচ্ছে, এমন দৃশ্য তো বিরল! শুধু এ কারণেই বাংলাদেশের সবচেয়ে সুন্দর ছবিগুলোর মধ্যে এই ছবিগুলো অন্যতম! খুব করে চাই এমন সব ছবিতে ভরে উঠুক আমাদের এই বাংলাদেশ!


